1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে এলপিজি গ্রাসের কৃত্রিম সংকট , বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার । প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর। মাদারীপুরে সড়কের গাইডওয়াল নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাদারীপুর জেলায়  কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মাদারীপুরে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ৫৪৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ॥
মাদারীপুরে ২৪ কোটি ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সম্মলন কক্ষে যুক্ত হয়ে এটির উদ্বোধন করেন। একই সময় মাদারীপুরের পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ও মাদারীপুর পৌর চরমুগরিয়া কমিউনিটি সেন্টার কাম মার্কেটেরও উদ্ধোধন করেন তিনি। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক তাহমিনা বেগম, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আল আমিন সরকার, মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
জানা গেছে, মাদারীপুরের পাকদী মৌজায় তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৮ সালের ২১ অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ৩১ ডিসেম্বর। কয়েকদফা সময় বাড়িয়ে পৌর কর্তৃপক্ষকে ২০২২ সালের ৩০ এপ্রিল বুঝিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

টার্মিনালটিতে পাকিং জোনের পাশাপাশি শ্রমিকদের জন্য বিশাল হলরুম, ওয়াশরুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। আলাদা প্রবেশ-বহির্গমন পথ, যাত্রীদের জন্য বিশাল ওয়েটিং লাউঞ্জ-এর ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া পরিবেশের কথা বিবেচনা করে ভবনের পেছনে রয়েছে গ্রিনজোন। নির্মাণের দেড় বছর পর বাস টার্মিনালের উদ্বোধন হওয়ায় খুশি যাত্রী, চালক ও এলাকাবাসী।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পদ্মা সেতু চালুর পর জেলায় যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন। এই আধুনিক বাস টার্মিনাল উদ্বোধনের ফলে একসাথে দেড়শ’ গাড়ি পার্কিং করা যাবে। এতে একদিকে সড়কে কমবে ভোগান্তি, অন্যদিকে হ্রাস পাবে দুর্ঘটনা।’

অনুষ্ঠান শেষে মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, ‘শুধু মাদারীপুর জেলাতেই নয়, দেশব্যাপী যে উন্নয়ন কর্মকান্ড গত ১৫ বছরে হয়েছে, এটা দেখেই দেশের জনগণ শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। এই পৌর বাস টার্মিনাল উদ্বোধনের মধ্য গিয়ে জেলা আরো একধাপ এগিয়ে গেলো।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!