1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহন: র‌্যাব-৪ এর অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ২ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহন: র‌্যাব-৪ এর অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ২

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯.৩৬ এএম
  • ৫৬২ জন পঠিত

 

অফিস রিপোর্টঃ কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহন: র‌্যাব-৪ এর অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ২ হয়েছে।

র‌্যাব জানায়,  “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর আভিযানিক দল ২৫ আগস্ট   কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহনকালে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (২৪) এবং মোঃ হাসান(২১)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট   দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জননী কুরিয়ার সার্ভিসে একটি গাঁজার পার্সেল এসেছে। তৎক্ষণাৎ সিপিসি-২, সাভার এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজার একটি পার্সেলসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (২৪)’কে গ্রেফতার করে। পরবর্তীতে অপর একটি অভিযানে পল্টন থানাধীন মুন্সি এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান পরিচালনা করে ৫.০৯ কেজি গাঁজার একটি পার্সেলসহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান(২১)’কে গ্রেফতার এবং তার দেওয়া তথ্যমতে পুরানা পল্টনে বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচলানা করে আরো ৪.৯৫ কেজি গাঁজার একটি পার্সেল উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!