1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বসতবাড়ির খড়ের পালায় মাদক: র‌্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাজিরায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় ৫ জন আসামী গ্রেফতার কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা রাজৈরে কোডেক এর শীতবস্ত্র বিতরন পৈতৃক জমি দখল করে মিথ্যা মামলা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাদারীপুরের রাজৈরে বিয়েরবাড়ীতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। আহত ৫, ২জন গ্রেপ্তার। মাদারীপুর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী রাষ্ট্র পরিচালনায় বিএনপির ৮ দফা নিয়ে রাজৈরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা মাদারীপুরে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজৈরে হোসেন মিয়া কবর জিয়ারত করলেন মাদারীপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী

বসতবাড়ির খড়ের পালায় মাদক: র‌্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০.২৬ এএম
  • ২৬৯ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব জানায়,    র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর আভিযানিক দল ২৭ আগস্ট   মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বুলেট (৪১)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ সূত্রে জানা যায়, ২৭ আগস্ট  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আখাউড়া হতে গাঁজার একটি বড় চালান নিয়ে এসে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল এলাকায় নিজ বাড়িতে লুকিয়ে রেখেছে। তৎক্ষণাৎ সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ বুলেট(৪১)’কে আটক করতঃ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়ির পূর্ব পাশের খড়ের পালা হতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানসহ ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!