1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিএনপির মনোনয়নের দাবীতে মনোনয়ন বঞ্চিতদের মহাসড়ক অবরোধ। ৫কিলোমিটার ব্যাপী যানযট। মাদারীপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আবারো সড়ক অবরোধ মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম র্কমীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ত্রয়োদশ নির্বাচনে মাদারীপুরে ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা মাদারীপুরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৩ ঢাকায় র‌্যাব-৪ এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ধামরাইয়ে বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার ও ধ্বংস। মামলা দায়ের। মাদারীপুরে শিক্ষা খাতে সুশাসন নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত রাজৈরে ভোক্তা অধিকারের অভিযান। বোতলজাত সোয়াবিনে ওজন কম থাকায় দোকানীকে ৪০হাজার টাকা জরিমানা

মাদারীপুরে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮.৩২ এএম
  • ৩৪৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া সেই মাদক ব্যবসায়ী মো. আল আমিন সরদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ওই আসামীকে গ্রেফতার করেন। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, গত ১০ এপ্রিল রাতে কালকিনি পৌর এলাকার মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ আল আমিনসহ দুইজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে পুলিশের ওপর হামলা চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদেরকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এসময় ৪জন পুলিশ সদস্য আহত হন। পরে এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় র‌্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামীকে আল আমিনকে গ্রেফতার করেন। এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!