1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ভিপি নুরের পথসভা: নির্বিচারে মামলা দিয়ে জুলুম না করার আহ্বান। - Madaripur Protidin
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান

মুকসুদপুরে ভিপি নুরের পথসভা: নির্বিচারে মামলা দিয়ে জুলুম না করার আহ্বান।

  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮.০৩ পিএম
  • ৬৪৮ জন পঠিত
মুকসুদপুর প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রশাসনের উদ্দেশে বলেছেন, “সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনো ধরনের জুলুম করবেন না।”শুক্রবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নুর বলেন, “বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, জাতীয় দলের ক্রিকেটার রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম ও চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত—বহু গুণীজনের জন্ম এই গোপালগঞ্জে। তাই গোপালগঞ্জের সব মানুষকে খারাপ ভাবা ঠিক নয়। ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই অঞ্চল।”
তিনি আরও বলেন, “আমাদের সুযোগ ছিল, সুবিধাবাদী রাজনীতি করলে শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতে পারতাম, শত শত কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু আমরা আপস করিনি। রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। জনগণের প্রতিনিধিদের প্রকৃত নেতা বানাতে হবে।”
ভিপি নুর নতুন রাজনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে নির্বাচন নয়। নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে—যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ গঠিত হবে পিআর পদ্ধতিতে। ধাপে ধাপে আমাদের সে দিকেই এগোতে হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার এবং সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ ও মুকসুদপুর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আলি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!