1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শিশুশিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলা! লম্পট গ্রেফতার। ঘটনা ধামাচাঁপা দেয়ার চেষ্টা। - Madaripur Protidin
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে শিশুশিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলা! লম্পট গ্রেফতার। ঘটনা ধামাচাঁপা দেয়ার চেষ্টা।

  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ২.২৩ পিএম
  • ৪১৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনিতে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলায় মোঃ শাহ-আলম রাড়ী-(৬০) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহআলম রাড়ী উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের আকবর রাড়ীর ছেলে। আজ রবিবার সকালে ওই আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করেন।

মামলার কপি ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই শিশু শিক্ষার্থী জজিরা গ্রামের একটি দোকানের পাশে কয়েকজন শিশুর সাথে খেলা-ধুলা করছিল। এসময় দোকান বন্ধ এবং লোক জন না থাকার সুযোগে লম্পট শাহআলম ওই শিশুকে দোকানের আড়ালে নিয়ে গত সোমবার দুপুরে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে লম্পট শাহআলম দৌড়ে পালিয়ে যায়। এদিকে এই ঘটনা ধামাচাঁপা দেয়ার জন্য স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী শালিস মিমাংসার চেষ্টা করেন। এবং শালিসরা ওই শিশুটির পরিবারকে থানায় আসতে নিষেধ করে বিভিন্ন ধরনে হুমকি-ধামকি প্রদান করেন। ঘটনাটি কালকিনি থানার ওসি কে এম সোহেলরানা জানতে পেরে ওই অসহায় পরিবারটিকে থানায় আসতে বলেন। পরে ওই অসহায় পরিবারটি লম্পট শাহআলম এর বিচার চেয়ে মামলা করতে চাইলে থানা পুলিশ মামলা নেন। পরে ওসি কে এম সোহেলরানার নির্দেশনায় অভিযান চালিয়ে থানা পুলিশ আসামী শাহ-আলম রাড়ীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করেন।

মামলার বাদি ও ওই শিশু শিক্ষর্থীর মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার শিশুকন্যাকে ধর্ষন চেষ্টা চালায় শাহআলম রাড়ী। আমরা অসহায় ও গরিব মানুষ, তাই আমার শিশুসন্তানকে ধর্ষনের চেষ্টা চালালেও স্থানীয় শালিসদের কাছে আমরা ন্যায় বিচার পাইনি। বরং আমাকে থানায় না আসার জন্য বিভিন্ন ধরনে হুমকি-ধামকি প্রদান করেন আসামী পক্ষের লোকজন। তাই আমি শাহআলমের নামে থানায় একটি মামলা দায়ের করেছি। আমি তার বিচার চাই। শাহআলম এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেলরানা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার থানায় একটি মামলা হয়েছে। এবং আসামী শাহআলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!