1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অধিকাংশ বৈধ অস্ত্র জমা পড়েছে, অবৈধ অস্ত্রও উদ্ধার করা হবে: বিভাগীয় সেনা কমান্ডার - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

অধিকাংশ বৈধ অস্ত্র জমা পড়েছে, অবৈধ অস্ত্রও উদ্ধার করা হবে: বিভাগীয় সেনা কমান্ডার

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০২ পিএম
  • ৮৫৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
নিদির্ষ্ট সময়ের আগেই অধিকাংশ বৈধ অস্ত্র জমা পড়েছে। বাকি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান করা হবে। এব্যাপারে সকলের সহযোগিতা চাইলেন সেনাবাহিনীর বরিশাল বিভাগীয় কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। তিনি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান চলছে। কিন্তু তথ্য মতে, নির্দিষ্ট সময়ের আগেই অধিকাংশ বৈধ অস্ত্র জমা পড়েছে। যা কিছু আছে, সেগুলোও জমা পড়ে যাবে। তবে যেসব অবৈধ অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও অন্যন্যা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হবে। কোনভাবেই আমরা এসব ছাড় দিবো না।

৭ পদাতিক ডিভিশন ও রবিশাল এরিয়ার কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা আরো বলেন, ‘মাত্র এক মাস সময়ে অনেক কিছু পরিবর্তন সম্ভব নয়। তবে আমরা এ অন্তবর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করতে চাই। যেন তারা সঠিকভাবে দেশ বির্নিমানে কাজ করতে পারে।’

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শফিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা জামায়াতের সেক্রেটারি মোখলেচুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নেয়ামাতুল্লাহ, আকাশ মাতুব্বর, আব্দুর রহিম, সাংবাদিক বেলাল রিজভী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!