অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে র্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর যৌথ অভিযানে বিপুল পরিমানেকালোবাজারি ওএমএস চাউল ও আটা উদ্ধার। র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে
অফিস রিপোর্ট ঃ দেশের বর্তমান প্রেক্ষাপটে ভোজ্য তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য, অবৈধ মজুত, কৃত্রিম সংকট রোধ, ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকল্পে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। ৮ এপ্রিল র্যাব-৮, সিপিসি-১,
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। তবে জেলাব্যাপী নিম্নমানের সরবরাহ ও সরবরাহকৃত টিফিনের খাবার খেয়ে মাদারীপুর উপজেলায় ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে গঠিত তদন্ত
মাদারীপুরঃ মাদারীপুরের শিবচরে একটি সড়কের গাইডওয়াল নির্মানের কয়েক মাসেই বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। কয়েক স্থানে ভেঙ্গে পড়েছে ব্লক। গাইডওয়ালটি নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদ ও সঠিকভাবে পুনঃনির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায়, জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ থেকে শোলাপুর হয়ে শিরুয়াইল বাজার পর্যন্ত সড়কের পাশে গাইডওয়াল নির্মান করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ।
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত
সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় তাকে পিটিয়ে আহত করে স্থানীয় লালচান শেখ (৩৮) ও তার লোকজন। এমন অভিযোগ করেছেন আহত রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুহুল আমিন (৩৭)। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড
মাদারীপুর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়। অসহায় আত্মসমর্পণ সম্পাদক-সাংবাদিক বা মালিকদের মানায় না, যা আমরা গত ১৭ বছর ধরে দেখেছি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে অনেক কিছু লিখতে ও বলতে পারতাম।’ শনিবার (৪ এপ্রিল) মাদারীপুর জেলার শিবচরে সাংবাদিকদের আয়োজনে পদ্মা নদীতে অনুষ্ঠিত এক
মাদারীপুর প্রতিনিধিঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। শনিবার(৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরিয়তপুরের জাজিরা-শিবচরের সীমানা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা
মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে গৃহবধু রুমি বেগমের আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ^শুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালীম মোল্লা। শুক্রবার বিকালে উপজেলার গাংকান্দি শাখারপাড় গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রুমি বেগমের শশুর হালীম মোল্লা বলেন, আমার মালয়েশিয়া প্রবাসী ছেলে শিপন মোল্লা ২০১২ সালে রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের আলী হোসেন এর
মুকসুদপুর(গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে অবৈধভাবে রাখা ইট, বালু ও গাছের গুঁড়ি (লগ) সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। সড়কের ওপর এসব নির্মাণসামগ্রী ও গাছের স্তূপ রাখায় যানবাহন ও পথচারী চলাচলে চরম বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। সম্প্রতি বিভিন্ন