1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ধানের শীষের পক্ষে আ'লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪৯ পিএম
  • ২৮২ জন পঠিত

মাদারীপুর
মাদারীপুর-১ আসন (শিবচর) নির্বাচনী মাঠে হঠাৎ করেই নাটকীয় মোড় নিয়েছে রাজনীতি। সাবেক সংসদ সদস্য নুর ই আলম চৌধুরীর এক নির্দেশেই এই আসনের নির্বাচনী হিসাব পুরোপুরি ওলটপালট হয়ে গেছে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, তার নির্দেশে আত্মগোপনে থাকা একাধিক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে ধানের শীষের প্রার্থী নাদিরা মিঠু এবং স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন খান, লতিফ মোল্লা, আওলাদ খানসহ ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে প্রচারণায় সক্রিয় হয়েছেন। এতে ক্ষোভে ফেটে পড়েন জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা জুলাই যোদ্ধা ও সাধারণ ছাত্র সমাজ।

আওয়ামী লীগ নেতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার প্রতিবাদে বুধবার (রাত ৮টা) শিবচর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধারা। এ সময় থানার সামনে ব্যানার ও ফেস্টুন হাতে অর্ধশতাধিক জুলাই চেতনায় বিশ্বাসী তরুণ অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনীতিতে জড়িয়ে আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই তারা সংগঠিত হয়ে থানার সামনে অবস্থান নেন।
পরে আন্দোলনকারীরা শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন মিশন। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে ওসির কাছে স্মারকলিপি দিয়েছি। ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে যদি প্রকাশ্যে আসা আওয়ামী দোসরদের গ্রেপ্তার করা না হয়, তাহলে ৫ হাজার মানুষ নিয়ে আবারও থানা ঘেরাও করা হবে। দীর্ঘ ১৭ বছর যারা স্বৈরাচারী আচরণ করেছে, তারা কীভাবে প্রকাশ্যে এসে রাজনীতি করে—শিবচরের জনগণ তা মেনে নেবে না।”
এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, শিবচরে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা এবং এর জেরে সৃষ্ট উত্তেজনা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে পুরো এলাকা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!