1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
করোনায় মাদারীপুরের সিঃসঃ পুলিশ সুপারসহ ৩৯জন আক্রান্। - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

করোনায় মাদারীপুরের সিঃসঃ পুলিশ সুপারসহ ৩৯জন আক্রান্।

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০, ১০.৫৭ পিএম
  • ১২০৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি \
মাদারীপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর-রাজৈর সার্কেল) আবির হোসেনসহ নতুন আরো ৩৯জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২২, কালকিনি ৪, রাজৈরে ৫ এবং শিবচর উপজেলায় ৮জন। এ নিয়ে রোববার বিকেল পর্যন্ত জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭১জনে। নতুন আরো ৫০জনসহ জেলায় সুস্থ হয়েছেন ৪১০জন। গত ৩ জুলাই শিবচরে আরো ১জনসহ এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করলেন ১৩জন। রোববার সকাল পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হলো-সদর উপজেলায় ৩০৩, রাজৈরে ২৬৩, কালকিনিতে ১৫৬ এবং শিবচর উপজেলায় ১৩৭জন। গত ২৪ ঘন্টায় ১১৩টিসহ এ পর্যন্ত ৬হাজার ১৬৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৬হাজার ৫৩টির। রোববার বিকেলে ২৭৫টি নমুনা (১ ও ২ জুলাই প্রেরিত) পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৩৯জনের করোনা পজেটিভ এবং বাকীগুলো নেগেটিভ রিপোর্ট এসেছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮৭১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪১০জন। ৪১০ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। জেলায় করোনা উপসর্গ নিয়ে ১২জন মারা গেলেও তাদের তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই। এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় যাদের নমুনা সংগ্রহ করেছিলো স্বাস্থ্য বিভাগ, তাদের ফলাফল এখনো জানা যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আব্দুল হান্নান বলেন, “মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর- রাজৈর সার্কেল) আবির হোসেন করোনায় আক্রান্ত হয়েছে। দুপুরে আমরা জানতে পেরেছি তিনি করোনায় আক্রান্ত হয়েছে। তার কোন উপসর্গ নেই। ভালো আছে, সুস্থ্য আছে। এখন বাসায় আছে।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!