1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র বোঝাই বালুবাহী পিকআপ ও চালকসহ দুইজন আটক - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র বোঝাই বালুবাহী পিকআপ ও চালকসহ দুইজন আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৩.২৫ পিএম
  • ৮৭১ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন।।

এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে সামনে রেখে অভিনব পদ্ধতিতে পাচারের সময় পাশর্^বর্তী গোপালগঞ্জের মুকসুদপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র বোঝই বালুবাহী একটি পিকআপ আটক করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকেরহাট-গোহালা সড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্য গুদামের নিকট থেকে চালক ও বালুর মালিকসহ পিকআপটি আটক করা হয় । পিকআপটি মুকসুদপুর উপজেলার শান্তিপুর থেকে চরপ্রসন্নদী খাদ্যগুদাম হয়ে পাশর্^বর্তী গ্রামের দিকে যাচ্ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্য গুদামের নিকট থেকে দেশীয় অস্ত্রশস্ত্র বোঝাই বালুবাহী পিকআপটি, চালক ও বালু বিক্রেতাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয় । পরে পিকআপ থেকে বালু আনলোড করা হয় । এসময় বালু দিয়ে ডেকে রাখা ৮টি ঢাল, ১৩০টি লোহার কালি, ১০০টি বল¬ম (বাশেঁর কুড়ার সাথে সেটিং কালি), ১৮০টি বাঁশের কুড়া, ৩৭ বাঁশের লাঠি উদ্ধার এবং পিকআপের চালক কামরুল শেখ (২০) ও বালু বিক্রেতা সাইদুর শেখকে (২৫) আটক করা হয় । আটককৃতদের বাড়ী একই উপজেলার পাশর্^বর্তী গঙ্গারামপুর গ্রামে। এ দেশীয় অস্ত্রশস্ত্র গুলি এলাকার আধিপত্য বিস্তার ও আগামী ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য বিবাদমান কোন একটি পক্ষ এ অস্ত্রগুলি জমায়েত করার জন্য আনা হয়েছিল বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। ইতোপুর্বে উপজেলার রাঘদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৪জন নিহত হয়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এলাকায় নির্বাচন ও দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুর্ব থেকেই সংঘর্ষ চলে আসছিল । সামনেও ইউপি নির্বাচন। এ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় ফের বিশৃংখলা সৃষ্টির জন্য এ দেশীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে ধারনা করা হচ্ছে । এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!