1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১০.৫৩ এএম
  • ৯০৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুরের সরকারি রাজৈর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ হোসেন খান ও সহকারী অধ্যাপক নিতীশ চন্দ্র দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার বিকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদায়ী অধ্যক্ষ মাসুদ হোসেন খানের সভাপতিত্বে ও প্রভাষক নিত্যানন্দ হালদারের   সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদায়ী অধ্যাপক নিতীশ চন্দ্র দাস,নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএ জলিল, প্রভাষক কামরুন্নাহার, আহসানুল ইসলাম মীনা, আব্দুল মান্নান মিয়া, মোঃ হায়দার আলী মিয়া, মোজাম্মেল হোসেন,শাখাওয়াত হোসেন, বিকাশ চন্দ্র বিশ্বাস, পান্না আক্তার, শারমিন জাহান, সৈয়দ সিরাজুল ইসলাম, এনামুল হক, আলতাপ হোসেন সিকদার প্রমুখ।

সভায় বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ হোসেন খান ও বিদায়ী অধ্যাপক নিতীশ চন্দ্র দাসকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএ জলিলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তণ উপাধ্যক্ষ আবুল হাশিম সিপাহী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মিয়া, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা রুস্তুম সরদার,মোঃ মোশাররফ হোসেন,সাংবাদিক খোন্দকার আব্দুল মতিন,সাংবাদিক জাহাঙ্গীর আলম মোল্লা,সাংবাদিকসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!