1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কল্যানপুর বাসস্ট্যান্ড হতে ‘আনসার আল ইসলাম’ এক সক্রিয় জঙ্গি সদস্য গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন

রাজধানীর কল্যানপুর বাসস্ট্যান্ড হতে ‘আনসার আল ইসলাম’ এক সক্রিয় জঙ্গি সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৭.৩৭ পিএম
  • ৭৪১ জন পঠিত

রাজধানীর কল্যানপুর বাসস্ট্যান্ড হতে ‘আনসার আল ইসলাম’ এক সক্রিয় জঙ্গি সদস্য গ্রেফতার
অফিস রিপোর্টঃ এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র‌্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র‌্যাব সুত্র জানায়, গত ১৫ নভেম্বর (২০১৯) ‘আনসার আল-ইসলাম’ এর ০৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ঐ সময় গ্রেফতারকৃত সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম@ আমির হামজা এর দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ২৯ আগস্ট গভীর রাতে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড হতে ‘আনসার আল ইসলাম’ এর হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলম(২৬)’কে গ্রেফতার করতে সমর্থ হয়। শামসুল সিলেটের একটি মাদ্রাসা হতে আলিম পাশ করে বর্তমানে বেকার। বিগত ০৫ বছর যাবত সে আনসার আল ইসলামের সাথে জড়িত এবং নিয়মিতভাবেই হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহোচরদের সাথে গোপন বৈঠক, নিয়মিত চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। সম্প্রতি সে ঢাকায় সহচরদের সাথে দেখা করতে আসছিল বলে জানা যায়। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া গিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শামসুল আলম(২৬) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। গ্রেফতারকৃত জঙ্গি সদস্যের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!