1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জাতির পিতার জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এসপি’র ইফতার - Madaripur Protidin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা

মাদারীপুরে জাতির পিতার জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এসপি’র ইফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১.৪৭ এএম
  • ৫৭৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ॥
মাদারীপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশত শিশু নিয়ে নিজ বাসভবনে ইফতার করেছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় শহরের শকুনী লেকপাড়ে পুলিশ সুপারের সরকারি বাসভাবনে ইফতার পার্টির আয়োজন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুলিশ সুপারের বাসভবনে ইফতার করতে পেরে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে মেতে ওঠে।
ইফতার মাহফিলে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে পুনাকের সভাপতি শিউলী বেগমের সভাপতিত্বে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান, সহকারী পুরিশ সুপার মো. মুরসালিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন। এ ছাড়াও পুনাকের সদস্যসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে প্রতিটি শিশুর হাতে ঈদের নতুন জামা উপহারও হিসেবে তুলে দেন পুলিশ সুপার মাসুদ আলম ও তার সহধর্মীনি পুনাক সভাপতি শিউলী বেগম।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি শিউলী বেগম বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটাতে এবং ওদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই আয়োজন। আমরা খুব ভালো একটি সময় কাটিয়েছি। শিশুরাও সানন্দে আমাদের আপন করে নেয়। এটাই আমাদের কাছে প্রাপ্তি।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!