1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এতিমখানার শিশুদের নির্যাতন ও অনিয়মের অভিযোগ, শিশুদের বিক্ষোভ, বিচার দাবী - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে এতিমখানার শিশুদের নির্যাতন ও অনিয়মের অভিযোগ, শিশুদের বিক্ষোভ, বিচার দাবী

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০০ এএম
  • ৬৫০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সরকারি শিশু পরিবারে (এতিমখানা) নি¤œমানের খাবার প্রদান, শিশুদের জন্য সরবরাহকৃত মালামাল বিক্রি, শিক্ষক অনুপস্থিতি, শিশু পরিবারে কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের বিচারের দাবীতে রোববার বিক্ষোভ মিছিল করেছে এতিম শিশুরা। তবে দুর্নীতি ও অনিয়মের কথা অস্বীকার করেছেন উপ-তত্ত্বাবধায়ক ও শিক্ষকরা।

স্থানীয় ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাদারীপুর শহরের খাগদি এলাকায় এতিম ও অনাথ শিশুদের জন্য একটি সরকারি শিশু পরিবার ভবন নির্মাণ করা হয়। মাদারীপুর জেলা সমাজসেবা অধিদফতরের অধীনে মাদারীপুর সরকারি শিশু পরিবারে ১শ’ আসন রয়েছে। বর্তমানে এ শিশু পরিবারে ভর্তি শিশু আছে ২৭ জন। যদিও কাগজপত্র দেখানো হয়েছে ৬০ জন। শিশু পরিবারের নিবাসীদের জন্য সপ্তাহে দু’দিন মাংসসহ প্রতিদিন খাবারের জন্য ১০০ টাকা বরাদ্দ থাকলেও অত্যন্ত নি¤œমানের খাবার পরিবেশন করা হয়ে থাকে, যা নিবাসী শিশুদের জন্য খাবার উপযোগী নয়। এর পাশাপাশি জামা-কাপড়-জুতা-স্যান্ডেল দেয়া হয় না।

শিশুরা অভিযোগ করে জানান, এতিমখানার কর্মকর্তা হাবিব, ফজলু, আখি আক্তার এবং নূর জামালসহ মিলে একটি সিন্ডিকেট করে এই অনিয়ম করছে। শিশুরা আরও অভিযোগ করেন,পচা মাছ, মাংশ ও নষ্ট খাবার খাওয়ানো হয়ে থাকে। সপ্তাহে দু’দিন মাছ-মাংস সরবরাহ করার নিয়ম থাকলে ও মাংস সবরাহের ক্ষেত্রে মাঝে মধ্যে মুরগির মাংস খাওয়ানো হয়ে থাকে। সপ্তাহে একদিন। নাম মাত্র মাছ সরবরাহ করা হয়। শাকসবজি দেয়ার কথা থাকলেও তা কখনোই দেন না।

শিশু পরিবারে সহকারী তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বিভিন্ন সময় এতিম শিশুদের শারিরীক নির্যাতন করে থাকেন এবং তার বাসার কাজ করতে শিশুদের বাধ্য করে। কাজ না করলে এতিম খানা থেকে শিশুদের বের করে দেয়ার হুমকি দিয়ে থাকে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিশুরা। নানা অনিয়মের সাথে জড়িত এমন অভিযোগ এনে হাবিবরি রহমান, ফজলুর রহমান, আখি আক্তার এবং নূর জামালসহ ৪ জনের পদত্যাগ ও বিচারের দাবী করেছেন আন্দোলনকারী শিশুরা।

তবে শিশু পরিবারে সহকারী তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। অন্যরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদারীপুর শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো.সাইফুজ্জামান বলেন, খাবারে মেনু অনুযায়ী শিশুদের খাবার দেয়া হয়ে থাকে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয় উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!