1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি দখল মুক্ত করলেন প্রশাসন - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ডাসারে সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি দখল মুক্ত করলেন প্রশাসন

  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩২ পিএম
  • ৬৩৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
দুই বাংলার প্রখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মভিটা মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই এলাকার মাইজপাড়া গ্রামের বসতবাড়িটি দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন। তবে তার বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে একটি টিম সরেজমিন ঘুরে এসে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহবুবা ইসলাম, সেনাবাহিনী ও পুলিশের একটি দল।

সরেজমিন ও উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়িতে সরকারি চাল রেখে দখল নেয়ার জন্য পায়তারা করেন স্থানীয় প্রভাবশালী সোহেল হাওলাদার। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই বাড়িটি দখল মুক্ত করেন।

অভিযুক্ত সোহেল হাওলাদারের ভাই ইউপি সদস্য ওয়াশিম হাওলাদার বলেন, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়িতে আমার ভাই সরকারি চাল রেখেছিলেন। কিন্তু এলাকার একটি কুচক্রী মহল প্রশাসনের ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাদের সম্মান হানী করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, দুই বাংলার প্রখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়িতে চাল রেখে দখলে নেয়ার পায়তারা করেছিলেন সোহেল হাওলাদার নামে এক লোক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়িটি দখল মুক্ত করা হয়। তবে তার বাড়িতে ভাংচুর ও লুটপাটের কোন ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!