1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ - Madaripur Protidin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৪৫ পিএম
  • ৬৮১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে । মারাতœক আহত ১১জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । শনিবার সকাল ৮টা থেকে দুই ঘন্টা ব্যাপি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে বিবাদমান দুইপক্ষ আজাদ মোল্লা ও ওহাব শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫জন আহত হয় । পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ সংঘর্ষে মারাতœক আহত কুদ্দুস মোল্লা (৭০), হৃদয় মোল্লা (২৫), তৈয়ব আলী (৫০) আবুল হোসেন (৪০), আপন (৩৮), মুন্না শেখ (১৮), আরাফাত শেখ (১০), ফারুক মোল্লা (৪২) জাকির মোল্লা (৫৫), মাসুম শেখ (৪৫) কালা মিয়া শেখকে (৩৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় ।

রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । পরিস্থিতি এখন শান্ত আছে । সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!