1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহবায়ক কমিটি গঠিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহবায়ক কমিটি গঠিত

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.২৬ পিএম
  • ৯১৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দিয়ে তাদের ফেরিফাইড পেইজে পোস্ট দেন। এতে  মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী  মো. নেয়ামত উল্লাহকে আহ্বায়ক ও  একই কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহকে সদস্য সচিব করা হয়েছে।

৩১২ সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে শিক্ষার্থী আকাশ মাতুব্বরকে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী ইকতিয়ার আহম্মেদ সাবিদকে। আর মূখ্য সংগঠক হয়েছে আহমাদিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহিমকে আর সিনিয়ন যুগ্ম মূখ্য সংগঠক হয়েছে মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী আছিফ ইকবালকে। এছাড়া মূখপাত্র করা হয়েছে মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী তুষার সাব্যসাচীকে ও এক নম্বর সহ-মুখপাত্র হয়েছে সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী জুবায়ের আহমেদ নাফিকে। কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব এবং ২৪ জনকে সংগঠক এবং ১২ জনকে সহ-মুখপাত্র করা হয়েছে। বাকিদের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আহবায়ক মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘ছয় মাসের জন্যে আমাদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন শুরু করবো। যারা বাদ পড়েছেন তাদেরকে এই সকল কমিটিতে রাখা হবে। বিগত দিনে যেভাবে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়িয়েছিলাম, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!