1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত । তুরাগে অনুমোদনহীন কারখানায় নকল ইউনানী ঔষধ তৈরীর অভিযোগে মালিকসহ ৩ জনকে কারদন্ড | - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত । তুরাগে অনুমোদনহীন কারখানায় নকল ইউনানী ঔষধ তৈরীর অভিযোগে মালিকসহ ৩ জনকে কারদন্ড |

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ২.১৮ পিএম
  • ১০৭৫ জন পঠিত

 

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তথা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ অনুমোদনহীন ও নকল আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে বিভিন্ন ঔষধ কোম্পানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
র‌্যাব ৪ সুত্র জানায়, ঢাকা জেলার তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় “ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি” নামে নকল ইউনানি ঔষধ তৈরীর কারখানায় মানহীন এবং নোংরা পরিবেশে অননুমোদিতভাবে এবং ঔষধ প্রশাসনের লাইসেন্স ব্যতীত বিভিন্ন প্রকার ইউনানী ঔষধ উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয়ের অভিযোগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এর নেতৃত্বে ২২ অক্টোবর মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে উক্ত প্রতিষ্ঠানের মালিক এস এম গোলাম সারোয়ার (৩৮)’কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং পর্যায়ক্রমিকভাবে কারখানার দুই ম্যানেজার অমিওময় নন্দি (৫২)’কে ৩ মাস ও আজিজুল হাকিম (৫০)’কে ১ মাসের কারাদন্ডসহ কারখানাটিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠান হতে বিভিন্ন প্রকার লাইসেন্সবিহীন অবৈধ ইউনানি ঔষধ জব্দ শেষে ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!