1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের কালকিনিতে জেলেদের মাঝে বাছুর বিতরণে অনিয়ম - Madaripur Protidin
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার   মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন মাদারীপুর-৩, প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা ॥ জমে উঠেছে নির্বাচনী মাঠ

মাদারীপুরের কালকিনিতে জেলেদের মাঝে বাছুর বিতরণে অনিয়ম

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৫.৫৬ পিএম
  • ১১৪ জন পঠিত

এসআর শফিক স্বপন মাদারীপুর 

মাদারীপুরের কালকিনিতে দরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে বিতরণ করা বাছুরগুলোর একটি অংশ নির্ধারিত ওজনের কম হওয়ায় প্রশাসন ১৩টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প জীবিকার্জনের উদ্দেশ্যে কালকিনি উপজেলার ৬০ জন নিবন্ধিত দরিদ্র জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেয় উপজেলা মৎস্য অফিস। এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ফকাস এন্টারপ্রাইজ, যার পরিচালক মোঃ আসাদ। প্রতিটি বাছুরের মূল্য নির্ধারণ করা হয় ২৭ হাজার ৮০০ টাকা এবং শর্ত অনুযায়ী প্রতিটি বাছুরের ওজন ৬০ কেজির বেশি হওয়ার কথা ছিল।

সোমবার (৫ জানুয়ারি) সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে বাছুর বিতরণ অনুষ্ঠান চলাকালে ওজন পরিমাপ করে দেখা যায়, ৬০টির মধ্যে ১৩টি বাছুরের ওজন ৬০ কেজির নিচে। বিষয়টি ধরা পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নির্দেশে ওই ১৩টি বাছুর তাৎক্ষণিকভাবে ঠিকাদারের কাছে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় বাছুর না পাওয়া সংশ্লিষ্ট ১৩ জন জেলে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে অভিযোগ করেন, মৎস্য অফিসের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ঠিকাদার কম দামে কম ওজনের বাছুর সংগ্রহ করেছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে ঠিকাদার মোঃ আসাদ বলেন, “বাছুর ফেরত দেওয়া হয়েছে। আমার কিছু করার নেই।”
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাশ জানান, অনিয়মের কারণে কম ওজনের বাছুরগুলো ফেরত পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে মাছ ধরা থেকে বিরত থেকে বিকল্প আয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। কম ওজনের ১৩টি বাছুর ফেরত পাঠানো হয়েছে এবং ঠিকাদারকে নির্ধারিত ওজনের বাছুর সরবরাহ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!