1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে বিশাল নৌকাবাইচ - Madaripur Protidin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান

মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে বিশাল নৌকাবাইচ

  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৪.১৪ পিএম
  • ৬৮৩ জন পঠিত

রেদওয়ানুল হক রিজন মিয়া।।
মুজিববর্ষ উপলক্ষে মাদারীপুরের রাজৈরে উচ্ছ্বাস-আনন্দে বিশাল এক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর আয়োজনে ও বিশিষ্ট শিল্পীপতি শাহীন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকালে উপজেলার আমগ্রাম ইউনিয়নের বিল বাঘিয়ায় পাখুল্লা এলাকায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ নৌকা বাইচে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে সরেঙ্গা, ছিপ, কোষা, বাছারি নৌকাসহ ছোট বড় শতাধিক নৌকা অংশগ্রহন করে । আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রানের আনন্দে আমগ্রাম পাখুল্লা বিল বাঘিয়ায় প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই বিল বাঘিয়ায় নৌকায় করে উৎসুক জনতা জড়ো হতে থাকেন । এ সময় বিলে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। তবে নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত । লক্ষাধিক মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয় ।

নৌকাবাইচ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ রাজৈর প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, শিল্পপতি শাহীন চৌধুরী, জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, জেলা পরিষদ সদস্য এডভোকেট মোঃ জালালুর রহমান, আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু, খালিয়া ইউপি চেয়ারম্যান হামিদুল শাহআলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, ফয়সাল মজিদ রাসেল, রেদওয়ানুল হক রিজন মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!