1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা - Madaripur Protidin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৩৫ পিএম
  • ৭৯৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-১ (শিবচর) আসনে  শেষ পর্যন্ত পোস্টাল ব্যালটের মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

১০২টি কেন্দ্রের অধিকাংশ ভোটে এগিয়ে ছিলেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। কেন্দ্রে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২৯১ ভোট। অন্যদিকে রিকশা প্রতীকে সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৩ হাজার ৫১১ ভোট।

তবে পোস্টাল ব্যালটে চিত্র বদলে যায়। সেখানে হানজালা পান ১ হাজার ৩৯৮ ভোট, আর নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। ফলে মোট ভোটের হিসাবে হানজালা পান ৬৪ হাজার ৯০৯ ভোট এবং নাদিরা আক্তার পান ৬৪ হাজার ৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোট কম পাওয়ায় পরাজিত হন নাদিরা আক্তার।

এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৬৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলনের আকরাম হোসেন পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট, রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট, সাজ্জাদ হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯ ভোট, ইমরান হাসান ২৪৭ ভোট, আব্দুল আলী ২০৮ ভোট, জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট এবং হাফিজুর রহমান ৬৯ ভোট।

বিজয়ের পর সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমার এ বিজয় সত্যের বিজয়। কোনো অন্যায়ের সঙ্গে মাথানত করবো না। যতদিন আছি, ইনসাফ ও ন্যায্যতার জন্য লড়ে যাবো।’

উল্লেখ্য, এ আসনে বিএনপি, জাতীয় পার্টি, বিএনপির দুই বিদ্রোহীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!