1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে খুন হওয়া ক্লুলেস মমতাজ হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূলহোতাকে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে খুন হওয়া ক্লুলেস মমতাজ হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূলহোতাকে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০৪ এএম
  • ৪৭৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে খুন হওয়া ক্লুলেস মমতাজ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারি রাজধানীর কালশী এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ক্লু-লেস মমতাজ হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের মূলহোতা শরীফ (৩৭) কে গ্রেফতার করতে সমর্থ হয়।

র‌্যাব জানায়, গত ৯ জানুয়ারী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অজ্ঞাতনামা এক যুবতীর (৩৩) লাশ দেখতে পাওয়া গেলে এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করলে তাৎক্ষনিক থানা পুলিশ লাশটি উদ্ধার করলে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। উদ্ধারকালে র‌্যাব-৪ এর একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় লাশটি পরিচয় সনাক্ত করে। মৃত ভিকটিমের নাম মমতাজ বেগম (৩৩) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন রঘুনাথপুর গ্রামের হারেজ মিয়ার ছয় সন্তানের মধ্যে তৃতীয় মেয়ে। র‌্যাব-৪ উক্ত হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদেরকে আইনের আওতায় আনতে তৎক্ষণাৎ ছায়া তদন্ত শুরু করে। মৃত ভিকটিমের বর্তমান ঠিকানা আশুলিয়ার কাঠগড়া এলাকায় বলে নিশ্চিত হওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে নিকটবর্তী গামেন্টসে চাকুরী করতো। একই গামেন্টসে কর্মরত সহকর্মী ও ভিকটিমের ভাড়াবাসা হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ভিকটিম মমতাজকে জনৈক শরীফ গত এক মাস আগে ভিকটিমকে বাসা ভাড়া করে দেয়ার পাশাপাশি ভিকটিম মমতাজকে ঐ গামেন্টস এর চাকুরী নিয়ে দেয়। ভিকটিম মমতাজ তার সম্পর্কে বিয়ান এবং দেশের বাড়ী একই এলাকায় হওয়ার সুবাদে ভিকটিম মমতাজ এর পরিবারের অস্বচ্ছলতার কারনে মমতাজকে ঢাকায় এনে গামেন্টস এ চাকুরী দেয়। চাকুরী দেওয়াসহ মমতাজকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি বাসা ভাড়া করে দেয়। সেখানে শরীফ নিয়মিত যাতায়াত করতো। উভয়ের মধ্যে আর্থিক লেনদেন ও অভ্যন্তরীণ মনোমালিন্যের জেরে ভিকটিম মমতাজকে শরীফ হত্যা করার পরিকল্পনা শুরু করে।

তার পরিকল্পনা মতে মমতাজ এর বাসা পরিবর্তন করে নতুন স্থানে বাসা ভাড়া করে দেয় একই সাথে মমতাজের নামে রেজিষ্টারকৃত সীম দিয়ে শরীফ ভিকটিম মমতাজের সাথে যোগাযোগ করে। শরীফ পরিকল্পনা অনুযায়ী নিরাপদ জায়গা খুজতে থাকে। ঘটনার আগের দিন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশের ঘটনাস্থল ভুট্টা ক্ষেত পরিদর্শন করে। শরীফ গত ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল বেলা মমতাজকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধামরাই এলাকায় নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা মোতাবেক তারা ঘুরতে ঘুরতে ঘটনাস্থল ভুট্টা ক্ষেতের দিকে যায়। ঘটনাস্থলে পৌঁছালে শরীফ তার পূর্বপরিকল্পনা অনুযায়ী তার সাথে থাকা রশি দিয়ে প্রথমে ভিকটিমের গলায় পেঁচিয়ে ধরে ও ভিকটিম যেন চেঁচামেচি করতে না পারে সেজন্য ভিকটিমের পরিহিত ওড়না দিয়ে মুখে বেধে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর শরীফ ভিকটিমের ব্যবহৃত মোবাইলটি ঢাকা-আরিচা মড়াসড়কের সিএনবি নামক স্থানে ফেলে দিয়ে চলে যায় এবং কাউকে কোন কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিক জীবন যাপন করে এবং একই সাথে তার কর্মস্থলে নিয়মিত যাতায়াত করে। পরবর্তীতে র‌্যাব তার বিষয়ে অনুসন্ধান করছে বুঝতে পেরে শরীফ আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় শরীফ সিলেট, গাজীপুর, ঢাকা মালিবাগ, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে পালিয়ে থাকে এবং সে তার নাম পরিবর্তন করে জোবায়ের নামে পরিচয় দেয়।

আসামীদের জীবন বৃত্তান্তঃ শরীফ প্রধান (৩৭) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কাচারীকান্দি পাঁচকিস্তা গ্রামের স্থায়ী বাসিন্দা। জীবিকার তাগিতে সে বিগত ২০ বছর ধরে ঢাকায় অবস্থান করছে। সে পেশায় একজন গামের্ন্টস কর্মকর্তা ও বিবাহিত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!