1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে রেজিস্ট্রেশন ফি বেশি নেয়ায় আইএইচটি’র শিক্ষার্থীরা ক্লাস বর্জণ করে বিক্ষোভ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে রেজিস্ট্রেশন ফি বেশি নেয়ায় আইএইচটি’র শিক্ষার্থীরা ক্লাস বর্জণ করে বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২১ পিএম
  • ৫০৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।:
মাদারীপুরে চলতি শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন ফি বেশি নেয়ায় ক্লাস বর্জণ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার শহরের সৈয়দারবালী এলাকায় ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) ভবনের নিচে এই প্রতিবাদ জানান তারা।

আইএইচটি শিক্ষার্থীদের অভিযোগ, চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন শাখায় রেজিস্ট্রেশন ফি বাবদ নির্ধারিত ৪শ’ টাকার পরিবর্তে অফিসের কম্পিউটার অপারেটর এনায়েত আলী ১ হাজার থেকে ২ হাজার টাকা নিচ্ছেন। বাড়তি টাকা না দিলে নানানভাবে হয়রানি করারও অভিযোগ ওঠে এনায়েত আলীর বিরুদ্ধে। এতে অসহায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা পড়েছেন বিপাকে। বিষয়টি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানিয়েও কোন সমাধান পাননি শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে অভিযুক্ত এনায়েত আলীর বহিস্কার দাবী করে ক্যাম্পাসের ভেতর বিক্ষোভ করেন তারা। এই দাবী মানা না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তানজিলা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, আমার বাড়ি রাজশাহী। আমি রেজিস্ট্রেশনের জন্য আসতে পারিনি। আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে কম্পিউটার অপারেটর এনায়েত আলী। আমার সইও দিয়েছেন তিনি।
ঋতৃতা রহমান ঐশি বলেন, আমাদের দাবী একটাই, এনায়েত আলীর বহিষ্কার চাই। তা না হলে আমরা শ্রেণিকক্ষে আর পাঠদান করবো না।

আরেক শিক্ষার্থী ফাহাত হোসেন বলেন, এনায়েত আলীর অত্যাচারে সবাই অতিষ্ট। তার বিচার চাই।
শিক্ষার্থী মাজফুজ আলম বলেন, বিনাকারনে রেজিস্ট্রেশন ফি দুই হাজার টাকাও নিয়েছেন অনেকের কাছ থেকে। আমরা শিখতে এসে এমন বাড়তি টাকা দিবো, এটা মেনে নিবো না। সরকারি প্রতিষ্ঠান চলবে, সরকারি নিয়মে।
এ ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করে কম্পিউটার অপারেটর এনায়েত আলী বলেন, অধ্যক্ষের অনুমতিক্রমে সঠিকভাবে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন তিনি। তার বিরুদ্ধে অন্যশিক্ষকদের উস্কানীও রয়েছে বলেও দাবী করেন এনায়েত আলী।

এদিকে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কোন কথা বলতে রাজি নন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান। তবে, তিনি বিষয়টি নিয়ে সমাধানের আশ^াস দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!