1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এডিএমের বিরুদ্ধে মামলা: ১৬ মার্চ স্বশরীরে হাজিরের নির্দেশ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে এডিএমের বিরুদ্ধে মামলা: ১৬ মার্চ স্বশরীরে হাজিরের নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.০৯ পিএম
  • ৫৫৫ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে স্বশরীরে হাজির হওয়ার জন্যে সমন জারি করেছে আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্ট্রেট আদালতের বিচারক মো: ফয়সাল আল মামুন সমন জারির আদেশ দেন।

বুধবার দুপুরে জেলা জজের চালক মো. হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দান এবং মারপিট করার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। সেদিনই বাদির অভিযোগ আমলে নেয় আদালত। আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পৌনে নয়টায় মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীতমুখ হতে কোন ইন্ডিকেশন না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা প্রাইভেটকার প্রবেশের সময় মুখোমুখি হয়। এসময় চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব বের হয়ে জেলা জজের চালকককে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে মারধোর করে এবং দুই ঘণ্টা আটকে রাখে। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বাবুল আক্তার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনকএ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা কোনক্রমে পেশাদার আচরণ হতে পারে না। আমরা জেলা আইনজীবী সমিতির প্রায় ১২০ জন আইনজীবী এ মামলা পরিচালনার জন্যে লড়বো। আগামীতে যাতে কোনভাবেই এমন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।

মামলার ফরিয়াদির আইনজীবী প্রাক্তন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ইমরান লতিফ বলেন, ‘আদালত আসামি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার বিরুদ্ধে সমন জারি করেছে। এতেই প্রমাণিত হয় যে অপরাধী যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়। আসামীকে আগামী ১৬ মার্চ স্বশরীরে হাজির হতে হবে।’
অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘মামলা দায়ের ও সমন জারির নোটিশ জারীর কথা শুনেছি। নোটিশ হাতে পেলে যথাযথ পদক্ষেপ নেব। তবে আমার সাথে ওই চালক দুর্ব্যবহার করেছে, যা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি কিন্তু সেটা লিখিত অভিযোগ কেউ রিসিভ করেনি। আমার মনে হয়, প্লান করেই আমার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!