1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ১২০ টাকায় পুলিশের চাকুরি পেলো ৪৫ জন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ১২০ টাকায় পুলিশের চাকুরি পেলো ৪৫ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৪৮ পিএম
  • ৫৮২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকুরি পেলো ৪৫ জন প্রার্থী। সোমবার রাত ১০টার দিকে জেলার পুলিশ লাইনস্ মাঠে তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মাসুদ আলম। মাত্র ১২০ টাকায় এমন সুযোগে খুশিতে আত্মহারা সদ্য চাকুরি পাওয়া পুলিশ বাহিনীর সদস্যরা। ঘুসছাড়া সন্তানদের চাকুরি হওয়ায় খুশি অভিভাবকরাও। কোন দালাল কিংবা প্রতারক নয়, শতভাগ যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশ সুপার মাসুদ আলম।

জানা যায়, কারো বাবা কৃষক, কারো ভ্যানচালক। আবার কারো বাবা দিনমজুর। কারো বাবা মারা গেছে অনেক বছর আগে। মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে ফলাফলের জন্য জড়ো হয় এমন চাকুরি প্রত্যাশী সন্তানরা। সব অপেক্ষার পালা শেষ হয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে। গত ১১ ফেব্র“য়ারি ১১৭৬ জন প্রত্যাশী পুলিশের কনস্টেবল পদে চাকুরির জন্য মাঠে আসেন। যার মধ্যে ১০৯৬ জন পুরুষ, আর ৮০ জন নারী প্রার্থী।

পরে বিভিন্ন ধাপে শারিরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় বাদ পড়েন অনেকেই। তাদের মধ্যে সবশেষ সোমবার রাত ১০টার দিকে ৩৮ পুরুষ ও ৭ জন নারী সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মাসুদ আলম। চাকুরিতে নতুন যোগদানকৃত পুলিশ সদস্যরা দেশ ও জাতির জন্য অবিরাম কাজ করে যাবেন বলে প্রত্যাশা তাদের।

নতুন চাকুরি পাওয়া মাদারীপুরের কালকিনির পশ্চিম আলীপুরের নাজমিন আক্তার বলেন, আমার বাবা একজন কৃষক। চেষ্টার মাধ্যমে পুলিশে চাকুরি হয়েছে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি জনগনের সেবায় নিজেকে সর্বত্রই নিয়োজিত রাখবো।

আরেক চাকুরী পাওয়া মাদারীপুর সদরের মস্তফাপুরের সোহরাব খন্দকারের মেয়ে ফাতেমা আক্তার বলেন, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিলো পুলিশ হবো। চেষ্টা করে তা বাস্তবে রূপ নিলো। খুব ভাল লাগছে।
মাদারীপুরের রাজৈরের হোসেনপুরের সত্যবর্তীর সাজ্জাদ হোসেন শাওন বলেন, মাত্র ১২০টাকা খরচ হয়েছে এই চাকুরি পেতে। যারা সহযোগিতা করছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি এলাকার সদ্য চাকুরি পাওয়া অপর্না ভক্তের বাবা স্বপন ভক্ত বলেন, শিক্ষাগত্য যোগ্যতা ও শারিরিক যোগ্যতায় আমার মেয়ের চাকুরি হয়েছে। খুব ভাল লাগছে। যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার মেয়ে দেশের জন্য কাজ করবে, এইটাই প্রত্যাশা।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলার পুলিশ সুপারকে প্রধান করে ৫ সদস্যদের নিয়োগ কমিটি গঠন করে পুলিশ হেডকোয়ার্টারস। এই কমিটি স্বচ্ছতার ও শতভাগ যোগ্যতার মাধ্যমে ৪৫ জন প্রার্থীকে চূড়ান্ত করে। এরমধ্যে বেশকয়েকজন মুক্তিযোদ্ধাকোটায়ও স্থান পেয়েছে। আগামীতে পুলিশে চাকুরী এমন প্রক্রিয়া চলমান থাকবে।

প্রসঙ্গত, পুলিশে চাকুরি দেয়ার আশ^াসে ঘুষগ্রহণকালে গত ১১ ফেব্র“য়ারি শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে মামলা করে পুুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!