1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টিভি চ্যানেল করেছি বলেই বিএনপি টক শোতে কথা বলা সুযোগ পায়: চীফ হুইপ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

টিভি চ্যানেল করেছি বলেই বিএনপি টক শোতে কথা বলা সুযোগ পায়: চীফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ৫১৬ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।:
বিএনপিসহ স্বাধীনতা বিরোধী শক্তিকে উদ্দেশ্য করে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, টিভি চ্যানেল করেছিলাম বলেই বিএনপি টকশো’তে বসে কথা বলা সুযোগ পেয়েছে। আর আওয়ামীলীগ রাস্তা ঘাটসহ পদ্মা সেতু করেছে বলেই তারা সেগুলো ব্যবহারের সুযোগ পায়। তবুও স্বাধীনতা বিরোধী শক্তিরা উন্নয়নের বিরোধীতা করবেই। স্বাধীনতার সময়ও দেশে রাজাকার ছিলো, এখনো আছে। তাই বলে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমার মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিকে নিয়েই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ব।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে অসহায় ও দুস্থ্য মহিলাদের মাঝে সিলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসয় উপজেলার ৪৬টি শিক্ষা-প্রতিষ্ঠানের মেধাবী ২৭৬ জন শিক্ষার্থীকে ট্যাব ও ২৫ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করেন। সেই সাথে ২০ জন জটিল রোগের আক্রান্ত ব্যক্তিকে প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে তিনি শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে পৌরসভার ৭০৮টি পরিবারে প্রত্যেককে ১০ কেজী করে চাল ও ১ হাজার জনের মাঝে শাড়ী বিতরণ করেন।

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!