1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
তু‌মি ব‌লে ডাকায় কোরআনের হাফেজসহ ৮ জনকে কুপিয়ে জখম  - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

তু‌মি ব‌লে ডাকায় কোরআনের হাফেজসহ ৮ জনকে কুপিয়ে জখম 

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩, ২.৩১ পিএম
  • ৪৭৯ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা।

মাদারীপুর সদর উপজেলায় ‘তুমি’ বলে ডাকার অপরাধে কোরআনের হাফেসহ ৮ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে খলিল সরদার ও তার লোকজনের বিরুদ্ধে। রোববার (৩০ এপ্রিল)  বিকেলে সদর উপজেলান খাগদি ফুকোচিয়া গ্রামের এ ঘটনা ঘটে। এদিকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ফেরদৌস তালুকদার (১৫), মাসুদ তালুকদার (২২), ওহিদ তালুকদার (৪৫) হৃদয় বেপারী (২৫), বাসার বিশ্বাস (৩৫), সরোবর শেখ (৩৩)। মাসুদ তালুকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও ভূক্তভোগী পরিবার থেকে থেকে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পরে খলিল সরদারে ছোট ছেলে জীবনকে হাফেজ ফেরদৌস তালুকদার তুমি বলায় ক্ষিপ্ত হয়ে   তাকে মারধর করে খলিলের ছেলে ও তার লোকজনেরা। পরে তারা স্থানীয় লোকজন দেখলে পালিয়ে যায়। সেই ক্রোধে রোববার (৩০ এপ্রিল) দুপুরে বাড়ি পাশে ডেকে নিয়ে খলিল সরদার ছেলে ও লোকজনেরা মিলে কোরআনের হাফেজ ফেরদৌস তালুকদারকে মারতে থাকে। পরে তার চিকিৎকার শুনে ফেরদৌস এর বড় ভাই মাসুদ তালুকদারসহ তার পরিবারের লোকজন তাদেরকে বাঁচাতে আসলে তদেরকেও কুপিয়ে জখম করে।পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।এদিকে মাসুদ তালুকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূক্তভোগীর মা রিনা বেগম বলেন,    খলিল সরদারের ছেলে ইমন সরদার, রাজিব সরদার, রুমন সরদার, জীবন সরদার ও তাদের  লোকজন, ফয়সাল সরদার, বাদল সরদারসহ ২০ থেকে ৩০ জন লোক মিলে আমার দুই ছেলে স্বামীসহ যারা তাদেরকে বাঁচাতে এসেছে তাদেকেও মারধর করে জখম করেছে। আমার ছোট ছেলে ফেরদৌস তালুকদার কোরআনের হাফেজ। সে একটি মসজিদ ইমামতি করে।  তাকে এমনভাবে কোপাইছে দেখলে যেকোন মানুষ বেহুশ হয়ে যাবে। এছাড়া আমার বড় ছেলে কেমন ভাবে মারছে তাকে এখন ঢাকা নেওয়া লাগছে আমার। আমি তাদের বিচার চাই।’

কোরআনের হাফেজের বাবা ওহিদ তালুকদার বলেন, আমার ছেলে তুমি বলার অপরাধে তারা আমার ছেলেদেরকে মারধর করছে । তারাও এলাকায় সন্ত্রাসবাহিনী করে । তাদের কথা না শুনলে তারা সবাইকে এভাবে মারে। তাদের যন্ত্রণায় আমরা এখন থাকতে পারিনা।  আমার ছেলেদেরকে কোপানোর পরও এক ঘন্টা তারা আমাদেরকে ঘর বন্দী করে রাখছে। কোন মতে আমরা সেখান থেকে ছুটে হাসপাতালে আছি।এখন আমরা সরকার এবং প্রশাসনের কাছে যে কঠোর বিচার চাই।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাওরিন আফরোজ বলেন, বিকেলে খাগদি  এলাকা থেকে কিছু রোগী এসেছে তাদের মধ্যে মাসুদ তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে অভিযুক্ত খলিল সরদার বলেন, আমরা তাদেরকে মারি নাই। তারা আমাদেরকে মারছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!