1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ: ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৬ শিক্ষার্থী - Madaripur Protidin
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ: ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৬ শিক্ষার্থী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩.৪১ পিএম
  • ৬২৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। পরে পুলিশ, ছাত্রলীগ ও কোটাবিরোধীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। পরে প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের দাবী করেন পুলিশ। কিন্তু তাতেও আন্দোলনকারীরা কথা না শুনলে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দেয়। এসময় ছাত্রলীগ, যুবলীগ সরকারীদলের নেতা-কর্মীরাও পুলিশের সাথে ধাওয়ার সাথে যোগ দেয়। এতে প্রায় আধা ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ত্রিমুখী এ সংঘর্ষে আল-আমীন, রফিকুল ইসলাম রফি, মিঠু হোসেন, শহিদুর রহমান, খাদিজা, রিফাত মুন্সী নামে ৬ শিক্ষার্থী আহত হয়। পরে আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, যে করেই হোক কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। এজন্যে ঢাকা-বরিশাল মহাসড়কসহ মাদারীপুরে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। আজকে আমাদের ৬ থেকে ১০ জন শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতা-কর্মী পিটিয়ে আহত করেছে। এর তিব্র প্রতিবাদ জানাই।
অন্যদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের বিএনপি-জামায়াতের এজেন্ট আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার হুশিয়ারী দেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানবীর। তিনি বলেন, কোনভাবেই কোটা বিরোধীর নামে বিএনপি-জামায়াতের আন্দোলনকে সহ্য করা হবে না। আগামীতে বিএনপির এজেন্ট বাস্তবায়নকারীদের মাঠে নামতে দেয়া হবে না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন যানমাল রক্ষায় মাঠে রয়েছে পুলিশ। কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় না দেয়া হবে না। শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!