1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬, ১২.২১ পিএম
  • ২৬০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে গরুর হাট পরিদর্শন করেছেন র‌্যাব-৮ এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। শনিবার দুপুর ১টার দিকে তিনি র‌্যাবের একটি টিম নিয়ে হাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গরুর হাটে চাঁদাবাজি, জাল টাকার লেনদেন, মলম পার্টি, দালাল চক্র ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় র‌্যাব সদস্যরা হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং কোনো ধরনের প্রতারণা বা অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পেলে দ্রুত র‌্যাবকে জানানোর আহ্বান জানান।

র‌্যাব সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে সক্রিয় প্রতারক চক্র, জাল টাকা, সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গরুর হাটে যাতে সাধারণ মানুষ নিরাপদে কেনাবেচা করতে পারে, সে জন্য র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চাঁদাবাজি, জাল টাকা ও প্রতারক দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং  ক্রেতা ও বিক্রেতারা যেন নিরাপদে কোরবানির পশু ক্রয়-বিক্রয় সম্পন্ন করে টাকা-পয়সাসহ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়েও  সর্বোচ্চ নজরদারিতে থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!