1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অবৈধ ড্রেজার বন্ধে আটক ৩, এক লাক টাকা জরিমানা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে অবৈধ ড্রেজার বন্ধে আটক ৩, এক লাক টাকা জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০৪ এএম
  • ৬১২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে। পরে তাদের থেকে এক লাক টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের গ্রোইনের পাড় এলাকার আড়িয়াল খাঁ নদে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন।

আটক তিন জন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার দিদিহার এলাকার আব্দুর রহমান মৃধার ছেলে আব্দুল মোতালেব (২৮), একই জেলার উজিরপুর উপজেলার শাতলা এলাকার আবু হানিফের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭) ও ভোলার চরফ্যাশন উপজেলার নূরাবাদ এলাকার মো. শাহলোম চৌকিদারের ছেলে মো. মাসুদ চৌকদার (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আড়িয়াল খাঁ নদে মিঠু লস্কর ও মিঠু হাওলাদার নামে প্রভাবশালী দুই ব্যক্তি অবৈধ খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। এতে নদের দুপাড়েই ভাঙন দেখা দেয়। স্থানীদের অভিযোগের ভিত্তিতে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন অংশে অভিযানে নামে সদর উপজেলা প্রশাসন। পরে নদের গ্রোইনের পাড় এলাকা থেকে দুটি ড্রেজারসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন জনের থেকে এক লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন। এ সময় ড্রেজার দুটি ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন বলেন, অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালিয়ে আমরা দুটি ড্রেজার ধ্বংস করেছি। এ সময় তিনজনকে আটক করে দুটি মামলায় তাদের এক লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। অবৈধ ড্রেজার বন্ধে নিয়মিত আমাদের এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!