1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তিন খুনের ঘটনায় গ্রেফতার ১১: হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে তিন খুনের ঘটনায় গ্রেফতার ১১: হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৪.৩৪ পিএম
  • ৫৬৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুনের মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা বাহিনী। বিষয়টি নিয়ে মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে ব্রিফ করেছেন জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। এর আগে সোমবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারকে নিয়ে অভিযানে গিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মামলার আসামি মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, রবিউল তালুকদার, অমিত তালুকদার, স¤্রাট তালুকদার, বেলায়েত মৃধা, মাহবুব আলম, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন, মতু হাওলাদার ও বেলায়েত মৃধা। এদের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি জখমের মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, গত ২৭ ডিসেম্বর সংগঠিত তিন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা ও একটি জখমের মামলা হয়েছে। এতে প্রায় ২ শ’ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও প্রায় ২শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে যৌথ-বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, সোমবার রাতে মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল আটককৃত আসামিকে নিয়ে কালাই সরদারের চর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যার পর নিহতের হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়। এসময় ওই এলাকা হতে ব্যাগ ভর্তি হাত বোমাও উদ্ধার হয়।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে হামলা চালায় এবং এ হামলায় ৮নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগি সিরাজ চৌকিদার নিহত হন। এছাড়াও বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে এক নাম্বার আসামীসহ ২০০জনকে নামীয় আরও ২০০জন অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!