1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তিন ফসলি জমিতে ঘের কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Madaripur Protidin
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মাদারীপুরে তিন ফসলি জমিতে ঘের কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.১৭ পিএম
  • ৯২৫ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরের ডাসারে এক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক তিন ফসলি জমিতে মাছের ঘের কাটা বন্ধের দাবীতে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় অর্ধশতাধীক কৃষক। এদিকে ওই প্রভাবশালী ব্যক্তি মো. বাবুল খাঁন প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে জোর পূর্বক ঘের কাটার চেষ্টা করলে স্থানীয় ভূক্তভোগী কৃষক ও কৃষানী মানববন্ধন ও থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। আজ শনিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয়, মনোয়ারা বেগম, কৃষক আঃ রব চৌকিদার, নাদু শেখ, সালাম চৌকিদার, করম আলী চৌকিদার, বোরহান হাওলাদার, জিন্নাত খান কৃষানী রোজিনা বেগম, কুলসুম বেগম ও ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এলাকা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘুরিয়া গ্রামের মিলন খানের ছেলে বাবুল খান একই এলাকার দক্ষিন বাঘুরিয়ার বিলে ভেকু দিয়ে তিন ফসলী জমি কেটে মাছের ঘের নির্মান কাজ শুরু করেন। তবে ঘের নির্মান করলে ওই বিলের প্রায় ২০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারন জনগনের ফসলি জমি জলবদ্ধতা সৃষ্টি হয়ে আবাদ বন্ধ হয়ে যাবে। তাই অর্ধশতাধীক স্থানীয় কৃষক মিলে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ বেশ কয়েকবার ঘটনাস্থলে গিয়ে ওই প্রভাবশালীকে ঘের নির্মান কাজ বন্ধ করতে নির্দেশনা প্রদান করেন। এদিকে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ফের ওই প্রভাবশালী বেশ কিছু লোকজনকে পক্ষে নিয়ে পুনরায় ঘের নির্মান কাজ শুরু করেন। এতে করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ওই প্রভাবশালী প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে জোর পূর্বক পূনরায় ঘের কাটার চেষ্টা করলে স্থানীয় ভূক্তভোগী কৃষক ও কৃষানী মিলে কৃষি জমিতে মানববন্ধন ও থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, মনোয়ারা বেগম, কৃষক আঃ রব চৌকিদার, নাদু শেখ, সালাম চৌকিদার, করম আলী চৌকিদার ও বোরহান হাওলাদার বলেন, আমাদের বিলের তিন ফসলি জমিতে জোর করে মাটি কেটে ঘের বানাতে চাচ্ছে বাবুল খা। তবে ঘের বানালে আমাদের সমস্ত জমি গুলো পানিতে তলিয়ে যাবে। তাই আমরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘের নির্মান কাজ বন্ধের দাবীতে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু প্রভাবশালী বাবুল খান টাকার জোরে প্রশাসনের বাধা উপেক্ষা করে ফের ঘের নির্মান কাজ শুরু করেন। তাই দ্রুত ঘের নির্মান কাজ বন্ধের দাবী যানাই।

অভিযুক্ত বাবুল খানের চাচা কুদ্দুস খান বলেন, আমাদের জমিতে আমরা মাটি কাটি তাতে ওদের কি?।
বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ঘের কাটা নিয়ে গ্রামের দুই গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছে। তবে ইউএনও স্যারের মাধ্যমে এ ঘটনার মিমাংসা করার চেষ্টা করা হবে।
ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ঘের কাটা নিয়ে গ্রামের দুই গ্রুপের মধ্যে কয়েকবার উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে ডিসি স্যারের নির্দেশনা না পেয়ে ঘের কাটা বন্ধ রাখার জন্য বলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ বলেন, ফসলি জমিতে ঘের কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!