1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল - Madaripur Protidin
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল

  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২.৪৮ পিএম
  • ১০৪৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচরের মির্জাকান্দি এলাকায় বিল পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই নৌকা বাইচ উপভোগ করতে শুক্রবার বিকেলে ট্রলার, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাঝ নদী ও নদীর উভয় পাড়ে শিশু, নারী, পুরুষসহ হাজারো দর্শনার্থীদের ঢল নামে। নৌকা বাইচ সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করেন।

মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জাকান্দি জাগরনী একতা ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যেগে শুক্রবার বিকেলে বিল পদ্মা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নৌকা বাইচ শুরু হলেও দুপুর থেকেই শিবচর উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষের ঢল নামে বিল পদ্মা নদীর উভয় পাড়ে। ছোট ছোট ডিঙ্গি নৌকা ও ট্রলারে চড়ে মানুষ মাঝ নদীতে অবস্থান নেয় নৌকা বাইচ উপভোগ করতে। নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় বিল পদ্মা নদী ও উভয় পাড়।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা সাজিয়ে বসেন বিভিন্ন দোকানীরা। নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে ৭ টি নৌকা অংশ গ্রহণ করে। উৎসবমূখর এই প্রতিযোগিতা শেষে সালাম মুন্সির নৌকা চ্যাম্পিয়ন ও মালেক বেপারীর নৌকা রানার্সআপ হয়। পরে অতিথি ও আয়োজক কমিটি বিজয়ীদের হাতে পুরস্কারের এলইডি টিভি তুলে দেয়।
চ্যাম্পিয়ন সালাম বেপারী বলেন গ্রাম বাংলার এ নৌকা বাইচ প্রতি বছরই অয়শ নেই।আমাদের আশা পুরণ হয়েছে। আমরা খুব খুশি।
রানার্সআপ মালেক বেপারী বলেন আমাদের বাইচ দেখতে নদীর দুপারের ভীর আমাদের প্রতিযোগিতার সাহস জুগিয়েছে।

আয়োজক মির্জাকান্দি জাগরনী একতা ক্লাবের সভাপতি মো: বোরহান উদ্দিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর যেন আরো বড় আকারে নৌকা বাইচের আয়োজন করতে পারি। তাহলেই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!