1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কিশোর প্রেমের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ - Madaripur Protidin
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

রাজৈরে কিশোর প্রেমের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭.৪৭ পিএম
  • ৪৫৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে কিশোর প্রেমের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (০৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭ দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে এ সংঘষের্র ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিমল বালার ৮ম শ্রেনী পড়–য়া মেয়ে ও উত্তম বালার ভাগ্নের একই শ্রেনীয় পড়–য়া সত্যজিৎ এর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ প্রেমের ঘটনা প্রকাশ পেলে পরিমল বালা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তিন মাস পুর্বে মেয়েকে দিয়ে প্রেমিক সত্যজিৎকে মাদারীপুর সদর থানার জালালপুর মেয়ের খালা বাড়ী ডেকে নিয়ে সত্যজিৎ ও তার বন্ধু প্রত্যয়কে বেদম মারপিট করে। এ ঘটনার জের ধরে তিন মাস যাবৎ পরিমল বালা ও উত্তম বালার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় রবিবার(৫-১০-২৫) সন্ধ্যায় ও সোমবার(৬-১০-২৫) সকালে উভয় গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের লোকজনই তালের ডগা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৩), জয়দেব বালা (৪৫), অসীম বালা (৪০), স্বপন বালা (৫৫), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৬০), নরেশ বালা (৫০), উত্তম বালা (৫৩), সজল বালা (৪০) ও তুলি বালা (৪২)কে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত জয়দেব বালা, মিন্টু বালা, বঙ্কিম বালা সজল বালাসহ ৭ জন কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় গ্রুপই একই এলাকার একই গোষ্ঠীভুক্ত পরিবারের লোক এবং পরস্পরের আত্মীয়।

রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে পাখুল্লা বাজারে সংঘর্র্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!