1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামী ২(দুই) শুটার বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামী ২(দুই) শুটার বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১.২৬ পিএম
  • ২৯১ জন পঠিত

অফিস রিপোর্টঃ পল্লবী থানা যুবদল নেতা সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহনকারী ২(দুই) শুটার বিদেশী রিভলবার ও গুলিসহগ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২, ব্লক-বি, বিক্রমপুর সেনিটারী ও হার্ডওয়্যার দোকানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া (৫০)’কে হত্যা করে। উক্ত স্থান হতে পলায়নের সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিক্সা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। উক্ত বিষয়ে ভিকটিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার পরপরই র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। কিন্তু কিলিং মিশনে অংশগ্রহনকারী শুটারা ঘটনার পর হতে পলাতক ছিলো। উক্ত পলাতক শুটারদের ধরার জন্য র‌্যাব-৪ ছায়া তদন্ত অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পলাতক শুটার লোপন ও কাল্লু দেশ ত্যাগ করার জন্য ঢাকায় এসে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল ২৭ মার্চ (২০২৬) শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত রাত) মধ্যরাতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর রুপনগর থানাধীন ইস্টার্ণ হাউজিং এলাকা হতে কিলিং মিশনে অংশগ্রহনকারী অন্যতম শুটার মোঃ রাশেদ @ লোপন(৩৫) এবং উত্তরা ১৮সেক্টর দিয়াবাড়ি এলাকা হতে মোঃ জাহাঙ্গীর হোসেন @ কাল্লু(৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী লোপনের দেওয়া তথ্যমতে তার বাসা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি বিদেশী রিভলবার ও ০৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। আসামীদ্বয় সিসিটিভি ফুটেজ দেখে নিজেদের সনাক্ত করেছে এবং কিলিং মিশনে অংশগ্রহনের কথা স্বীকার করেছে। এছাড়াও তারা জানায় যে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড যাতে বড় অংকের অর্থের লেনদেন হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার শুটার এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

উল্লেখ্য যে, ইতোপূর্বে গত ১৮ নভেম্বর চাঞ্চল্যকর গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ মনির হোসেন @ সোহেল@পাতা সোহেল (৩০)এবং উক্ত হত্যাকান্ডে জড়িত ও ১৮টি মামলার আসামী সন্ত্রাসী মোঃ সুজন@বুকপোড়া সুজন (৩৫)’কে গ্রেফতার করেছিল র‌্যাব-৪ এর আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!