1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে রাজ্জাক হাওলাদার একাডেমীর যাতায়াত পথ পচাঁ পানিতে তলিয়ে থাকে - Madaripur Protidin
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে রাজ্জাক হাওলাদার একাডেমীর যাতায়াত পথ পচাঁ পানিতে তলিয়ে থাকে

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫.৫২ পিএম
  • ২৮৫ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন, মাদারীপুর প্রতিনিধি । বিদ্যালয়ের গেটের সামনে যাতায়াত পথের পাশেই মাছ বাজার। বিপর্যস্থ দুর্গন্ধময় পরিবেশ । মাছ বাজার থেকে মাছ ও মাছ বাজার ধোয়ার পচাঁ পানি নেমে এসে বিদ্যালয়ে যাতায়াত পথের একমাত্র রাস্তাটি সারা বছরই তলিয়ে থাকে। বর্ষা মৌসুম তো দুরের কথা, বর্তমান এই শুস্ক মৌসুমেও এর পরিত্রান নেই। পোষাক উচু করে গা বাচিঁয়ে কোন রকমে এ পথটুকু পাড়ি দিতে হয় যাতায়াতকারিদের। পাশাপাশি নতুন নতুন অবকাঠামো নির্মিত হওয়ায় ক্রমেই রাস্তাটির দুইপাশ উচু হয়ে যাওয়ায় বিদ্যালয়ের প্রবেশপথ আরো নিচু হয়ে গেছে। বহু পুর্বে নির্মিত ড্রেনটিও ভরাট হয়ে গেছে। ফলে জমে থাকা পানি নিস্কাশনের কোন ব্যবস্থাই এখন আর নেই । একারনে সারাক্ষন পচাঁপানিসহ ময়লা আবর্জনা জমে থাকায় শিক্ষার পরিবেশ আরো দুর্বিসহ উঠেছে। বাধ্য হয়েই দুর্গন্ধময় পরিবেশের মধ্যেই শিক্ষাদান ও গ্রহন করতে হচ্ছে শিক্ষক ও শিশু, কিশোর-কিশোরী ছাত্রছাত্রীদের। এ চিত্র মাদারীপুর পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত রাজ্জাক হাওলাদার একাডেমীর ।
জানা যায়, বিদ্যালয়টি মাদারীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড পুরান বাজার মাছ বাজারের পশ্চিমপাশে অবস্থিত । বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালিন সময়ে মাছ বাজার থেকে রাস্তাটি প্রায় দেড় ফুট উঁচু ছিল। পরবর্তীতে মাছ বাজারের টল ঘরগুলি নতুনভাবে উচু করে নির্মিত হওয়ায় রাস্তাটি দের থেকে দুই ফুট নিচু হয়ে যায় এবং রাস্তার পাশর্^ দিয়ে ড্রেনেজ ব্যবস্থাটি ভরাট হয়ে যাওয়ায় নিস্কাশনের অভাবে আশপাশের ময়লা আবর্জনাসহ পচাঁ পানি রাস্তায় এসে বিদ্যালয়ের প্রবেশ মুখ পর্যন্ত জমা হয়। ফলে এই রাস্তা দিয়ে শতশত ছাত্র/ছাত্রী, শিক্ষকসহ সাধারন মানুষের চলাচল দুর্বিসহ হয়ে পড়েছে। কেহবা পিছলে পড়ে জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ায় তার পক্ষে বিদ্যালয়ে যাওয়া আর সম্ভব হয়ে উঠে না। বাড়ী ফিরতে হয় বিমর্ষ মনে।
এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ নান্নু বেপারী জানায়, ড্রেন না থাকায় মাছ বাজারের ময়লা আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তার উপরে জমা হয়। যার কারনে বিদ্যালয়ের প্রায় ৩০০শতাধিক শিক্ষার্থীসহ অত্র এলাকার জনগণ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে । আমাদের এই সমস্যা দীর্ঘ দিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি উচু এবং ড্রেন নির্মান করে দিলে সকলের যাতায়াত সুগম হতো।
প্রধান শিক্ষক মোঃ মাজাহারুল ইসলাম হাওলাদার জানান, অনেক চেষ্টা করেছি, কোন সমাধান পাইনি । তাই বিদ্যালয়ের কচিকাঁচা বাচ্চাদের ও অত্র এলাকার জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে যাতে আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি।
বিদ্যালয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা সাবাব জানান, এখানে আগে একটি ড্রেন ছিল-যা ভরাট হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জেনেছি। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে আমরা পৌরসভাকে অবহিত করেছি।
মাদারীপুর পৌরসভা মেয়রের দায়িত্বে থাকা ডিডি এলজিইডি ( উপপরিচালক-স্থানীয় সরকার) মোছাঃ জেসমিন আকতার বানু জানান, সমস্যাটি আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা অবশ্যই এ সমস্যা সমধানে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!