1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩.১১ পিএম
  • ১৭৫ জন পঠিত
টেকেরহাট প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এসময় ৩ জন নিহত এবং আহত হয়েছে ৩০ জন।রোববার ( ৬ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা – খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থানে এ ঘটনা ঘটে।   তবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি।
জানাযায়, খুলনা  থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ( ঢাকা মেট্রো – ব ১৫-৯০৩৭)উক্ত স্থানে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় তিনজন হয় ও ৩০জন আহত হয়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সহ থানা পুলিশ উদ্ধার কাজ করেছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসা নিয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
বাসে থাকা জিয়া নগর পিরোজপুর থেকে আসা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকীরা আহত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দূর্ঘনায় ৩ জন নিহত হয়েছে, প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল
মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!