কালকিনি প্রতিনিধি । সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হান্নান দাড়িয়ার বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের বেশ কিছু গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবী ইউএনওর মৌখিক নির্দেশনায় একটি গাছ কাটার জন্য তিনি অত্র প্রতিষ্ঠানের পুকুরের ইজারাদারকে কেটে দেয়ার কথা বলেছেন। ইজারাদার কিভাবে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির পাঁচটি গাছ কেটেছে তা তিনি জানেন না। এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইজারাদারকে ওই সব গাছ কাটার নির্দেশনা দিয়েছেন বলে দাবি করেছেন ইজারাদার সুরাত আলী সিকদার।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। সুত্রে জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজের পুকুর পারে বিভিন্ন প্রজাতীর গাছ রয়েছে। সম্প্রতি ওই পুকুর পারের বড় আকারের ৪টি মেহগনী ও ১টি চাম্বুল গাছ কেটে রাখার হয়। এ বিষয়ে পুকুরের ইজারাদার সুরাত আলী সিকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, সব গাছ অধ্যক্ষের নির্দেশনায় কেটে রেখে দিয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবী ইউএনওর মৌখিক নির্দেশনায় একটি গাছ কাটার জন্য তিনি অত্র প্রতিষ্ঠানের পুকুরের ইজারাদারকে কেটে দেয়ার কথা বলেছেন। ইজারাদার কিভাবে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির পাঁচটি গাছ কেটেছে তা তিনি জানেন না। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার জানান, প্রতিষ্ঠানের গাছ কাটার বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।