বিদ্যুৎ সরকার । মাদারীপুরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা ডিবি পুলিশের অভিযানে শহরের গৈদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনের কাছ থেকে ৫০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন সদর উপজেলার মধ্য খাগদী এলাকার হাসান জামানের ছেলে আফজাল জামান, একই এলাকার মাহমুদ হোসেন ভূঁইয়ার ছেলে মেহরাব হোসেন চয়ন (২২), ঝিকরহাটি গ্রামের আফজাল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮) এবং বার্থি এলাকার মৃত ফয়সাল সরদারের ছেলে ফারদিন আহমেদ শুভ (২৮)।
অন্যদিকে, রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন বদরপাশা এলাকার মৃত সাদের মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বর (২৩), একই এলাকার মৃত সাবের আলী শেখের ছেলে আলমগীর শেখ (২৮) এবং শংকরদীপাড় (পাট্রাবুকা) গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে নবীন শেখ (২০)।
See less