1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪.২১ পিএম
  • ১১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে রাজৈরে পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন। আজ শুক্রবার উপজেলার গাংকান্দি শাখারপার গ্রামে দুঃস্থ মৃত আবুল হোসেন হাওলাদার পরিবারের এই জরাজীর্ণ ঘরটি ভেঙ্গে এখানে একটি সুন্দর আধাপাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন ইশিবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন, মেম্বার টিটন মোল্লা, সংগঠনের সভাপতি কাওসার আহমেদ, সেক্রেটারি বোরহান উদ্দিন খালাসী, হাজী সাইদুর রহমান ও মেম্বর নুর আমীন মল্লিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 এই উন্নয়নমূলক গাংকান্দি ফাউন্ডেশনের ৪২০জন প্রবাসীর অর্থায়নে এলাকার  দুঃস্থ পরিবারের ঘর নির্মাণ, দুঃস্থ রোগীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য সোলার সিস্টেম দুইটি  ইজি অ্যাম্বুলেন্স এর ব্যাবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা এলাকাবাসীর পাশে দাঁড়াবে। ইতোমধ্যে এলাকার  গ্রীস প্রবাসী রনি খালাসী নামে এক যুবক এককভাবে সোলার সিস্টেমের একটি ইজি অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।  এই এলাকায় আর জমি সংক্রান্ত বিরোধও থাকবে না । এ ফাউন্ডেশন সকলের মতামতের ভিত্তিতে জমি সংক্রান্ত বিরোধ মিটিয়ে দেবে। রুখে দাঁড়াবে মাদকের বিরুদ্ধে, রুখে দাঁড়াবে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে,  দাঁড়াবে সকল অন্যায়ের বিরুদ্ধে । ১০বিঘা জায়গার উপর খেলার মাঠ ও ৬বিঘা জমিতে কবরস্থান নির্মান উদ্যোগ নিয়েছে গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

ফাউন্ডেশনের সভাপতি কাওছার মোল্লা ও সাধারন সম্পাদক জানান, আমরা আগামীতে ১০ কোটি টাকার তহবীল গঠন করবো। এ টাকা ব্যাংকে গচ্ছিত থাকবে । শুধুমাত্র এ  গচ্ছিত টাকার লভাংশ দিয়ে উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করা হবে।মুল টাকা অর্থদাতাদেরই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!