1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়ায় মানব পাচার চক্রের সাথে জড়িত পিতা-পুত্র র‌্যাবের হাতে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

লিবিয়ায় মানব পাচার চক্রের সাথে জড়িত পিতা-পুত্র র‌্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০, ৭.১৯ পিএম
  • ৪০৯১ জন পঠিত

লিবিয়ায় মানব পাচার চক্রের সাথে জড়িত পিতা-পুত্র র‌্যাবের হাতে গ্রেফতার

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
লিবিয়ায় মানব পাচার চক্রের সাথে জড়িত মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের দালাল পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র‌্যাব ৮। রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন তেরখাদিয়া গ্রাম হতে রোববার গভীর রাতে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন উত্তর আড়াইপাড়া গ্রামের হানিফ বয়াতী (৬০) ও তার ছেলে নাসির বয়াতী(২৭)। গ্রেফতারকৃত আসামিদেরকে মাদারীপুরের রাজৈর থানায় হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার বিকালে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল রোববার গভীর রাতে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের রাজৈর উপজেলার হানিফ বয়াতী (৬০) ও তার ছেলে নাসির বয়াতী (২৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। দালাল হানিফ বয়াসী ও তার ছেলে নাসির বয়াতী বাংলাদেশ হতে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানা ও ঢাকার পল্টন থানায় মানব পাচার মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে মাদারীপুরের রাজৈর থানায় হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
উলে­খ্য, গত ২৮ মে রাত ৯টায় লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি চালিয়ে হত্যা করে মানব পাচারকারীরা। এ ঘটনায় আহত হয় ১১জন। এদের মধ্যে নিহত ১১জন ও আহত ৪ জনের বাড়ি মাদারীপুরে। লিবিয়ার মিজদায় হত্যাকান্ডের ঘটনায় মাদারীপুরের বিভিন্ন থানায় ৫টি মামলা দায়ের করেন নিহতদের স্বজনেরা। এ সব মামলায় র‌্যাব-৮ ও পুলিশ এ পর্যন্ত নারী দালালসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!