1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুইটি বিদ্যালয়ে ভবন নির্মানে অনিয়ম ও  দুর্নীতির অভিযোগে অভিযান - Madaripur Protidin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে দুইটি বিদ্যালয়ে ভবন নির্মানে অনিয়ম ও  দুর্নীতির অভিযোগে অভিযান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১.৩১ পিএম
  • ৪৭৯ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি।:
মাদারীপুরে দুইটি স্কুলে আশ্রয়ণ প্রকল্পের বহুতল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে ৭০ ফুটের জায়গায় ৩০ ফুট এবং ৫৪ টি পাইলিং এর জায়গায় ৪৯ টি পাইলিং করাসহ টেন্ডারের কোন নিয়ম মানা হয়নি।

এ অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অঃদাঃ) মো. আখতারুজ্জামান (বুলবুল)। এসময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপুসহ ৪ সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অঃদাঃ) মো. আখতারুজ্জামান (বুলবুল) সাংবাদিকদের জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকৌশলী ও স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণ করেছে মারুফ ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ভবনগুলো নির্মাণে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে রাজৈরের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ভবনের গুরুতর অভিযোগ হচ্ছে পাইলিং ৭০ ফুট দেওয়ার কথা কিন্তু সেখানে ৩০ ফুট দেওয়া হয়েছে এবং টেন্ডারে ৫৪ টি পাইলিং থাকলেও ৪৯ টি পাইলিং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে একই ধরনের অভিযোগের ভিত্তিতে মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত বহুতল ভবনে অভিযান পরিচালনা করা হয়। এগুলো টেকনিক্যাল ও ল্যাব টেস্টের পর সবগুলো রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ৩ তলা ভবনের জন্য প্রায় ৩ কোটি টাকা ও এমএল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ৪ তলা ভবনের জন্য প্রায় ৪ কোটি বরাদ্দ করেছে সরকার। এ দুটি টেন্ডারের সকল প্রয়োজনীয় কাগজপত্রের চাহিদা দেওয়া হয়েছে। হাতে পেলে যাচাই-বাছাই করে প্রধান কার্যালয়ের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!