1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ পরিচালক মাদারীপুরে উদ্বার - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ পরিচালক মাদারীপুরে উদ্বার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮.২৯ এএম
  • ৪২১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি । বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ পরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদারীপুরে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেল, ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয়।
রবিবার সৈয়দ নাইম রহমান পুরান বাজার রয়েল রেষ্ট হাউসে ওঠেন এবং তিনি বলেছিলেন যে, তার একটি চাকরির পরীক্ষা রয়েছে। তিনি দুই থেকে তিনদিন সেখানে থাকার পরিকল্পনা করেছিলেন এবং অগ্রিম ভাড়াও পরিশোধ করে যান।
দেশব্যাপী তার নিখোঁজ হওয়ার সংবাদ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। মঙ্গলবার রাতের দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সৈয়দ নাইম রহমান হোটেলের রেজিস্ট্রারে ঢাকার মিরপুরের পল্লবী এলাকার ঠিকানা ব্যবহার করেছেন এবং বাবার নাম এসেছেন সৈয়দ মোস্তফিজুল রহমান।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানিয়েছেন যে, রবিবার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগদান করার পর দুপুর ১২টার দিকে তিনি অফিস থেকে বেরিয়ে যান, তবে বেরোনোর পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরিবারের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

পুলিশ সুপার আরো জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাদারীপুরের আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ এই কর্মকর্তা নাইমকে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বুধবার ঢাকার মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!