1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর- জামানত হারাচ্ছেন ২১ চেয়ারম্যান প্রার্থী ৫৩জন - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

রাজৈর- জামানত হারাচ্ছেন ২১ চেয়ারম্যান প্রার্থী ৫৩জন

  • প্রকাশিত : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৫.০৩ পিএম
  • ১০১০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।
চতুর্থ ধাপে মাদারীপুরের রাজৈর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫৫প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, সব ভোটকেন্দ্রে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

রাজৈর নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গেলো ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ৬টি ইউপি ৪০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২১ জন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জামানাত হারানো প্রার্থীরা হলেন রাজৈর উপজেলার পাইকপাড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফাহিমা বেগম, বাবলু শেখ, মিজানুর রহমান, মো. মেজবাহ-উর-রহমান, ইশিবপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, দেলোয়ার শরীফ, বাবুল হোসেন, মোহাম্মদ অলি আহাদ, মো. আবুল বাশার, মো. আবুল হোসেন হাওলাদার, মো. ইকবাল হোসেন হাওলাদার, মো. কামাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. বেলায়েত হোসেন, মো. মেহেদী হাসান, কদমবাড়ী ইউপিতে ধীতান বিশ্বাস, বাজিতপুর ইউপিতে ইলিয়াছ হাওলাদার, শেলী বেগম, কবিরাজপুর ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমীন খালাসী ও হরিদাসদী মহেন্দ্রদী ইউপিতে মো. রেজাউল করিম মুন্সী ও শাহীন আলম জামানত হারাবেন।এছারা সংরক্ষিত মহিলা সদস্য ১০জন ও সাধারন সদস্য পদে ২২জন জামানত হারান। রাজৈরে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০জনসহ বিভিন্নপদে মোট ২৬৫প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!