1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর - Madaripur Protidin
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর

  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১.০২ এএম
  • ১৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মাতুব্বর(৫৫) । এ বেদনাদায়ক ঘটনা ঘটে আজ শনিবার সকাল ৮ টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে।মৃত মৃজন শেখের বাড়ী উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন বৌলগ্রাম। এবং ছিনতাইকারি হাসিবুল খা বাড়ী একই উপজেলার দারাদিয়া গ্রামের খা বাড়ী ।সে ইলিয়াচ খার পুত্র।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃর্জন মাতুব্বর সকালে বাজার করার জন্য টেকেরহাটে আসে এবং হ্যামিল্টন ব্রিজের গোড়ায় যায়। এসময় হুজুরবেশী এক যুবক অন্য একব্যাক্তির হাতে থাকা আইফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। অন্যান্যদের সাথে হৃদরোগী মৃজন‘ও চিৎকার করতে করতে ছিনতাইকারির পিছু ধাওয়া করে। প্রায় ৫০০ফুট আসার মৃর্জন শেখ (৫৫) একটি ভ্যানগাড়ী উপর ঢলে পড়ে। উপস্থিত অন্যান্যরা দ্রুত তাকে নিকটতম ইউএস মডেল হাসপাতালে নেয় । ইউএস মডেল হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর শোচনীয় অবস্থা দেখে রাজৈর সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ। রাজৈর সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এধরনের কোন রোগী হাসপাতালে আসেনি। স্বজনরা জানায়, হাসপাতালে নেয়া পথে মারা যাওয়ার কারনে হাসপাতালে নেয়া হয়নি। লাশ নিকটতম বাড়ীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

অন্যদিকে স্থানীয় জনতা ছিনতাইকারি হাসিবুল খা (৩৫) কে ধরে গন ধোলাই দিয়ে আটকে রাখে। পরে পুলিশ এসে উদ্ধার করে।দারাদিয়া গ্রামবাসি জানায়, ছিনতাইকারি হাসিবুল খা বিভিন্ন মাদ্রাসার নামে চাদাবাজি করে বেড়াতো। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।( বিস্তারিত পরে)

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!