1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জ সদর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত ১০ বছর যাবত পলাতক আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লবকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

মানিকগঞ্জ সদর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত ১০ বছর যাবত পলাতক আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লবকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুন, ২০২২, ৬.৪৬ পিএম
  • ৫০৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ সদর থানাধীন পোড়রা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ বছর যাবত পলাতক আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার পোড়রা গ্রামে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ বছর যাবত পলাতক আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লব (৪২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্রাদি পর্যালোচনায় জানা যায় যে, গত ২৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা হতে ৩২ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সেলিম ওরফে বিপ্লব আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলে তার নামে মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা রুজু হয় যার মামলা নং ৪৯(৯)১২ তারিখ ২৮/০৯/২০১২।

পরবর্তীতে উক্ত আসামী ০৩ মাস কারাভোগের পরে ২০১৩ সালে জামিনে বের হয়ে তার শান্তি নিশ্চিত জেনে আত্মগোপনে চলে যায়। উক্ত মামলার বিচারকার্য শেষে আদালত আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড তৎসহ ৫০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)এর টেবিল১(ক) ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড তৎসহ ৫০০০/-টাকা অর্থদন্ড আনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক জারিকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা রুজু হবার পর হতে আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লব নিজেকে আত্মগোপন করার জন্য ছদ্মবেশ ধারণ করে মানিকগঞ্জ জেলার শিবালয়, সাটুরিয়া, সিংগাইর থানা ও পার্শ্ববর্তী ধামরাই এবং আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিল। এ সময় আসামী রিক্সা, ভ্যান ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!