1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাইনোসর যেভাবে মারা গেছে কিন্তু ডাকঘর মরবে না....ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। - Madaripur Protidin
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

ডাইনোসর যেভাবে মারা গেছে কিন্তু ডাকঘর মরবে না….ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৫.৫৩ পিএম
  • ৫২৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।

ডাইনোসর যেভাবে মারা গেছে, এরকম বহু জিনিস মারা গেছে কিন্তু আমার ডাকঘর মরবে না – মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে ডাকঘর পুনঃনির্মান ভবন পরিদর্শনে আসলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ কথা বলেন । তিনি বলেন, বাংলাদেশটা আসলে একটা সোনা ফলা দেশ, আমি কামনা করি আমাদের মায়েরা এই সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভুমিকা পালন করবে।

তিনি আরো বলেন, ডাকঘর একটি প্রাচীন প্রযুক্তি নিয়ে এতোদিন পর্যন্ত পরিচালিত হয়েছে । এই ডাকঘরকে আমি ডিজিটাল ডাকঘর বানাচ্ছি এবং এই ডিজিটার মানে হচ্ছে আমার যে সেবা গুলো প্রযুক্তিগত দিক দিয়ে দেয়া উচিত সে প্রযুক্তিগত সেবাগুলো আমরা দিবো । তার মধ্যে গুরুত্বপুর্ন যে জায়গাটা যেমন চিঠি বন্ধ হয়েছে কিন্তু পার্সেলতো বন্ধ হয়নি এবং পার্সেলের সংখ্যা বারচ্ছে । আপনারা যেসব দুর্নীতি এবং অন্যান্য অভিযোগ গুলো করেন আমি ডাকঘর ডিজিটাল করতে পারলে এর একটাও অভিযোগও থাকবে না । আমি ডাকঘরের আমুল পরিবর্তন করবো । আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ এখন আমার ডাকঘর ।

শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের ডাকঘরের পুনঃনির্মান কাজ পরিদর্শন সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার), রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, পৌর আঃ লীগের সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, বদরপাশা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!