1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫.৪৩ পিএম
  • ২৬২ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে র‌্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর যৌথ অভিযানে বিপুল পরিমানেকালোবাজারি ওএমএস চাউল ও আটা উদ্ধার।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর জুরাইন বাজারে একটি গোডাউনে ওএমএসের চাউল ও আটা অবৈধভাবে বিক্রির জন্য প্যকেজিং করা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৮ এপ্রিল রাতে ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে র‌্যাব-৪ ও র‌্যাব- ১০ এর যৌথ আভিযানিক দল, খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কালোবাজারি সরকারী ওএমএস ১৭০৫ বস্তা চাউলএবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাউল ও আটা জনাব আমিনুর রহমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জব্দ করে খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিকট হস্তান্তর করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কালোবাজারির মাধ্যমে ওএসএসের চাল ও আটা সংগ্রহ করত এবং পরে সেগুলো প্যাকেট পরিবর্তন করে বিভিন্ন ব্রান্ডের নামে বস্তায় প্যাকেজিং করে বিক্রি করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!