1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে  জুয়া খেলায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত - Madaripur Protidin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

রাজৈরে  জুয়া খেলায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০.৫৪ এএম
  • ২৮৭ জন পঠিত
সুজন হোসেন রিফাত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।  এসময় তাকে পিটিয়ে আহত করে স্থানীয়  লালচান শেখ (৩৮) ও তার লোকজন। এমন অভিযোগ করেছেন আহত রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুহুল আমিন (৩৭)। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নিজ এলাকায় জুয়া খেলায় বাধা দিয়ে আসছিল স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল। এরই জেরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে রুহুলের ওপর হামলা চালায় লালচান শেখ, তার ভাই সাঈদ শেখসহ কয়েকজন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে তার বাড়িতেও হামলা চালানো হয়। একপর্যায়ে ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রুহুল ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় শনিবার দুপুরে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ  শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দিতে চাইলে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!